নেত্রকোণার পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে অপ্তিম ঘোষ নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুর ১টার দিকে উপজেলার নোয়াগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত অপ্তিম ওই গ্রামের বিকাশ ঘোষের ছেলে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিশু অপ্তিম নিজ বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। একপর্যায়ে পরিবারের সবার অলক্ষ্যে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায় সে।
বেশ কিছু সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে প্রতিবেশী নারায়ণ ঘোষ পুকুরের পানিতে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করে। পরে হাসপাতালে নিলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
