গফরগাঁওয়ে আসামিদের বাড়িঘর ভাঙচুর বিক্ষুব্ধ জনতার

ছেলের সামনে মা’কে সংঘবদ্ধ ধর্ষণ

গফরগাঁওয়ে আসামিদের বাড়িঘর ভাঙচুর বিক্ষুব্ধ জনতার

ফন্ট সাইজ:

ময়মনসিংহের গফরগাঁওয়ে ডাকাতির পর প্রবাসীর কিশোর ছেলেকে জিম্মি করে মা’কে গণধর্ষণের ঘটনায় আসামির বাড়িঘর ভাঙচুর করেছে এলাকাবাসী। তবে, এ ঘটনার কিছুই জানে না পুলিশ। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার চরআলগী ইউনিয়নের কালীবাড়ি চর এলাকায় স্থানীয়রা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আসামিদের বাড়িঘর ভাঙচুর করে। তবে এ সময় অভিযুক্ত আসামিদের পরিবারের সদস্যদের নিরাপদে সরিয়ে নেয় স্থানীয় প্রবীণরা।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার কালীবাড়ি চর এলাকায় শত শত বিক্ষুব্ধ এলাকাবাসী প্রবাসীর বাড়িতে ডাকাতি, জিম্মি করে ছেলের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার আসামি শরীফ, আরিফ, ফাহিম, আসামি রাজীবের এবং আসামি এনামুলের বাড়িতে ভাঙচুর শুরু করে। বিক্ষুব্ধ এলাকাবাসী আসামিদের টিনের বসতঘরের বেড়া ও চাল ভাঙচুর করে টিনগুলো খুলে নিয়ে বাড়ির পাশে স্তূপ করে রাখে। এ সময় এলাকার প্রবীণরা আসামিদের পরিবারের সদস্য ও ঘরের মালামাল নিরাপদে সরিয়ে নিতে সাহায্য করতে দেখা যায়। আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয় লোকজন গত রোববার ও সোমবার সন্ধ্যায় নিজেদের মধ্যে দুই দফা আলোচনা করে। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত আসামিদের বাড়িঘর ভাঙচুর করে। তবে, এই সময়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়নি।
স্থানীয় কবির হোসেন আকন্দ বলেন, এমন ন্যক্কারজনক, লজ্জাজনক, লোমহর্ষক ঘটনায় জড়িতদের বিচার হওয়া দরকার। বিক্ষুব্ধ জনতা আসামিদের বাড়িঘর ভাঙচুর করে। গত বৃহস্পতিবার (১৭ই সেপ্টেম্বর) রাত আটটার দিকে উপজেলার চরআলগী ইউনিয়নের চর কালীবাড়ি গ্রামে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতি শেষে ডাকাতদল প্রবাসীর ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে, বেঁধে রেখে ছেলের সামনেই মাকে সংঘবদ্ধ ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে। এ ঘটনায় ওইদিন রাত তিনটার দিকে থানা পুলিশ রাজীব নামে একজনকে গ্রেপ্তার করে।
পরে গত শুক্রবার রাতে ভিকটিম নারী বাদী হয়ে পাঁচজনকে আসামি করে গফরগাঁও থানায় মামলা দায়ের করেন। মামলার পর গ্রেপ্তার রাজীবকে আদালতের নির্দেশে কারাগারে পাঠায় পুলিশ। গফরগাঁও থানার কর্তব্যরত উপ-পরিদর্শক (এসআই) মোরাদ খান বলেন, আসামিদের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা কেউ থানায় জানায়নি। তবে, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি বলেও জানান তিনি।