মুন্সীগঞ্জের শ্রীনগরে অজ্ঞাত এক পুরুষের হাত-পা বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার কেসি রোডের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, রাস্তার পাশের ঝোপের আড়ালে অর্ধগলিত লাশটি দেখে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। পুলিশ জানায়, তার বয়স আনুমানিক ৪০ বছর। পরনে কালো প্যান্ট ও টি শার্ট রয়েছে। হাত-পা পেছন মোড়ানো এবং রশি দিয়ে বাঁধা। শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত জানান, ধারণা করা হচ্ছে লাশটি ৩-৪ দিন আগে ফেলে রাখা হয়েছে। আঙ্গুলের ছাপ থেকে পরিচয় নিশ্চিত হওয়ার জন্য পিবিআই টিমকে খবর দেয়া হয়েছে।
শ্রীনগরে অজ্ঞাত লাশ উদ্ধার
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
