নেত্রকোণায় চারদিন ধরে নিখোঁজ শিশু

নেত্রকোণায় চারদিন ধরে নিখোঁজ শিশু

ফন্ট সাইজ:

নেত্রকোণা সদর উপজেলার মঈনপুর এলাকা থেকে কুলসুমা আক্তার (১০) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। গত শুক্রবার (১৮ই সেপ্টেম্বর) বিকাল চারটার দিকে পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের মঈনপুর এলাকা থেকে সে নিখোঁজ হয়। এরপর চারদিন পেরিয়ে গেলেও তার সন্ধান পায়নি পরিবার। নিখোঁজের ঘটনায় নেত্রকোণা মডেল থানায় জিডি করা হলে তদন্তে নেমেছে পুলিশ। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নেত্রকোণা সদরের বর্শিকুড়া এলাকার বাসিন্দা আব্দুল জলিল ও রাজিয়া আক্তার দম্পত্তির মেয়ে কুলসুমা। সে তার বড় বোন পলি আক্তারের মানিক মিয়ার শহরের মঈনপুর এলাকায় ভাড়া বাসায় বেড়াতে গিয়ে নিখোঁজ হয়।

পরে তাকে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি পরিবার। এতে উদ্বিগ্ন শিশুটির পরিবার। নিখোঁজের বিষয়ে কুলসুমার বড়বোন ডলি আক্তার বলেন, আমার আম্মা ঢাকায় থাকেন। আমার ছোট বোন পলি আক্তারের মঈনপুরে ভাড়া বাসায় শুক্রবার বেড়াতে গিয়েছিল। সেখানে বাসার সামনে বের হলে আর তাকে খুঁজে পাওয়া যায়নি। আমরা আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও পাইনি। পরে আমরা থানায় জিডি করেছি। চারদিন পেরিয়ে গেলেও তাকে পুলিশ উদ্ধার করতে পারিনি। নেত্রকোণা মডেল থানার ওসি আবুল খায়ের জানান, নিখোঁজের ঘটনায় থানায় জিডি করা হয়েছে। আমরা তদন্তে নেমেছি।