পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন জামায়াত আমীর

পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন জামায়াত আমীর

ফন্ট সাইজ:

পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন জামায়াত আমীর ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার সকাল ৯ টায় তিনি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান। এ সময় দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত ৩টায় তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা হন।

মঙ্গলবার রাতে জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল পবিত্র ওমরাহ পালন শেষে ডা. শফিকুর রহমান ৬ মার্চ সকালে দেশে ফিরবেন। এর পর তিনি পুনরায় তার নিয়মিত রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমে যোগ দেবেন। এর আগে গত অক্টোরব এবং নভেম্বর মাসে দুই দফা পবিত্র ওমরা পালন করেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান। তবে বিরোধী দলীয় নেতা হিসেবে এটাই ছিল তার প্রথম বিদেশ গমন।