মর্জিনা আবদুল্লাখ্যাত অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায় আর নেই

মর্জিনা আবদুল্লাখ্যাত অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায় আর নেই

ফন্ট সাইজ:

সাতের ও আটের দশকের বাংলা চলচ্চিত্রের মোহময়ী অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায় রোববার রাতে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১বছর। গত এক বছর ধরে ক্যানসারে ভুগছিলেন। শেষপর্যন্ত এই মারণ রোগের কাছেই হার মানতে হয়েছে তাকে। দক্ষিণ কলকাতার বাড়ি বিক্রি করে মুম্বাইয়ে ছিলেন তিনি। গত এক বছর ধরে মুম্বইয়েই চিকিৎসা চলছিল।

একসময় বাংলা সিনেমায় মিঠু মুখোপাধ্যায়ের উপস্থিতি ছিল দর্শকের কাছে অন্যতম আকর্ষণ। মিষ্টি মুখ, সৌন্দর্য আর ব্যক্তিত্বের সঙ্গে সাবলীল অভিনয়ের মিশেলে পর্দায় রেখেছিলেন নিজস্বতার ছাপ । বাংলা ছবির পাশাপাশি কাজ করেছেন হিন্দি এবং ওড়িয়া ছবিতেও। ১৯৭০-এর দশকের শুরু থেকে ১৯৯০ পর্যন্ত বিস্তৃত ছিল মৌচাক, মর্জিনা আবদুল্লার মতো অসংখ্য ছবিতে তার অভিনয় জীবন।

১৯৭১ সালে চিত্ত বসুর ‘শেষ পর্ব’ দিয়ে বড়পর্দায় তার অভিনয় জীবনের শুরু। ১৯৭৩ সালে দীনেন গুপ্তের ‘মর্জিনা আবদুল্লা তাকে দর্শকের কাছে জনপ্রিয় করে তুলেছিল। আলিবাবার পরিচারিকা মর্জিনার চরিত্রে অভিনয় করেছিলেন মিঠু। এরপরে একে এক ‘নিশিকন্যা, ‘স্বয়ংসিদ্ধা‘, ‘কবি, মৌচাকের মতো ছবিতে কাজ করেছেন। এই সময়েই বাংলা ছবির পাশাপাশি হিন্দি ছবিতেও অভিনয় করেছিলেন।