ফিফা আসিয়ান কাপ

হামজা-শমিতরা যোগ দেবেন আজ

ফন্ট সাইজ:

ফিফা আসিয়ান কাপ খেলতে এখন জার্কাতায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল। টুর্নামেন্টে অংশ নিতে শনিবার রাতে ঢাকা ছাড়ে টমাস ডুলির শিষ্যরা। সিঙ্গাপুরে প্রায় তিন ঘণ্টার যাত্রাবিরতি শেষে গতকাল সকালে ইন্দোনেশিয়ার রাজধানী জার্কাতায় পেীঁছান লাল-সবুজ প্রতিনিধিরা। টুর্নামেন্টকে সামনে রেখে সন্ধ্যায় হালকা অনুশীলন করে বাংলাদেশ দল। প্রথম দিনের অনুশীলনে স্কোয়াডের সবাইকে পাননি কোচ টমাস ডুলি। হামজা চৌধুরী, শমিত সোম ও ফারহান আলী ওহেদ আজ দলের সঙ্গে যোগ দেবেন। তাদের যোগদানের পর আসিয়ান কাপের জন্য পূর্ণ ২৩ সদস্যের দল পাবেন ডুলি। আগামী ২৫শে সেপ্টেম্বর মাঠে গড়াবে ফিফা আসিয়ান কাপ।

সাফের আগে এ টুর্নামেন্ট খেলে নিজেদের প্রস্তুতি যাচাই করতে চায় বাংলাদেশ। সেই ভাবনা থেকে কন্ডিশনের সঙ্গে মানিতে নিতে টুর্নামেন্ট শুরুর পাঁচ দিন আগে জার্কাতায় পৌঁছায় দল। ভ্রমণক্লান্তি কাটিয়ে বাফুফের ব্যবস্থাপনায় প্রথম দিনে অনুশীলনে করে ডুলির শিষ্যরা। ২২শে সেপ্টেম্বরের আগে নিজেদের ব্যবস্থাপনাতেই অনুশীলন করবে বাংলাদেশ। এরপর ফিফার ব্যবস্থাপনাধীন নির্ধারিত মাঠে অনুশীলনের সুযোগ পাবে দল। আগামী ২৫শে সেপ্টেম্বর আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ২৮শে সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ১লা অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে জামাল ভূঁইয়ার দল।