শ্রীলঙ্কাকে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের এক নম্বর স্থান পুনরুদ্ধার করেছে ইংল্যান্ড। শনিবার ওল্ড ট্রাফোর্ডে সিরিজের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে এই গৌরব অর্জন করে হ্যারি ব্রুকের দল। এই জয়ের সুবাদে ভারতকে পেছনে ফেলে বিশ্ব র্যাঙ্কিংয়ের চূড়ায় উঠে গেছে ইংলিশরা। এই অবস্থান যথাসম্ভব ধরে রাখতে বদ্ধ পরিকর অধিনায়ক হ্যারি ব্রুক।
ম্যাচে প্রথমে ব্যাট করে ১২৫ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে মাত্র ৯.৪ ওভারেই লক্ষ্য ছুঁয়ে ফেলে ইংল্যান্ড। ঝড়ো ব্যাটিংয়ে অপরাজিত ৬২ রান করে দলের জয় নিশ্চিত করেন জস বাটলার। এর আগে চলতি গ্রীষ্মের শুরুতে ভারতকে হারিয়ে শীর্ষে উঠলেও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতে তা দখল করে ভারত। তবে এবার ব্রুকের নেতৃত্বে টানা ৭ জয়সহ শেষ ২৬ ম্যাচের ২৩টিতে জিতে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলো ইংল্যান্ড। সীমিত ওভারের অধিনায়ক হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই দলের পারফরম্যান্সে দুর্দান্ত ধারাবাহিকতা বজায় রেখেছেন ব্রুক।
ম্যাচ শেষে ইংলিশ অধিনায়ক হ্যারি বলেন, ‘আরেকটি সিরিজ জয়, হোয়াইটওয়াশ এবং বিশ্ব র্যাঙ্কিংয়ের এক নম্বরে ফিরে যাওয়া-এটাই আমাদের জন্য দারুণ এক অর্জন। ড্রেসিংরুমের সবাই নিজেদের নিয়ে গর্ব করতেই পারে।’
ভারতের মতো অন্যান্য দেশের চেয়ে ইংল্যান্ড তুলনামূলক কম টি-টোয়েন্টি ম্যাচ খেলে উল্লেখ করে ব্রুক আরও বলেন, ‘আমাদের এই শীর্ষস্থান ধরে রাখতে হলে শতভাগ মনোযোগ ধরে রাখতে হবে। অন্যান্য দেশের মতো আমরা হয়তো অতটা টি-টোয়েন্টি খেলি না, তাই এটি ধরে রাখা সহজ হবে না। তবে প্রতিটি সুযোগেই আমরা আধিপত্য বিস্তার করার চেষ্টা করব।’
এদিকে, সামনে রয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ, এরপর অ্যাশেজ এবং ওয়ানডে বিশ্বকাপ। টেস্ট দলের সহ-অধিনায়ক হ্যারি ব্রুককে এই ব্যস্ত সূচির মাঝেও ভারসাম্য বজায় রেখে চলতে হবে। তবে সংক্ষিপ্ত ফরম্যাটে নিজেদের সেরা পারফরম্যান্স ধরে রাখতে বদ্ধপরিকর ইংলিশ শিবির।
