রাজধানীর মিরপুর ও বাড্ডার পর এবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে একটি পিকআপে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে থানার সামনে মূল সড়কের ওপর জব্দ করে রাখা পিকআপটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজগর আলী। তিনি বলেন, রাত সাড়ে ৯টার দিকে কে বা কারা জব্দ করা একটি পিকআপে আগুন দেয়। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এই বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
এর আগে সন্ধ্যায় মিরপুরে ২টি বাসে এবং মধ্য বাড্ডায় একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন
স্টাফ রিপোর্টার
অনলাইন
২ ঘন্টা আগে
১৯ সেপ্টেম্বর (শনিবার), ২০২৬, ১১ঃ০০ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
