দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ২৩২ জন। চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ১৭৮ জনের মৃত্যু হয়েছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানা যায়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকাতেই মারা গেছেন দু’জন।
সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ হাজার ৩৭৯ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ২৩২ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গু থেকে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ হাজার ৭০ জনে।
