আজারবাইজানে অনুষ্ঠিতব্য ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যাল ২০২৬-এ ‘জি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েলস, পর্তুগাল, ইন্দোনেশিয়া, বুরুন্ডি ও ফিজি। বিশ্বের বিভিন্ন দেশের তরুণ ফুটবলারদের এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় মোট ১৯১টি দেশ ৩২টি গ্রুপে অংশ নেবে। গ্রুপ পর্বে মাত্র তিনদিনে মোট পাঁচটি ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। আজারবাইজানের স্থানীয় সময় ২৪শে অক্টোবর সকাল ৯টায় ওয়েলসের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রতিযোগিতায় যাত্রা শুরু করবে বাংলাদেশ। পরদিন ২৫শে অক্টোবর দুপুর ২টা ৩০ মিনিটে পর্তুগালের মুখোমুখি হবে দলটি। একই দিনে রাত ৮টা ৪৫ মিনিটে ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের তরুণ ফুটবলাররা। ২৬শে অক্টোবর গ্রুপ পর্বের শেষ দিনে বাংলাদেশের দু’টি ম্যাচ রয়েছে। দুপুর ২টা ৩০ মিনিটে বুরুন্ডির বিপক্ষে এবং রাত ৮টা ৪৫ মিনিটে ফিজির বিপক্ষে খেলবে তারা।
অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ওয়েলস-পর্তুগালসহ ৩ দেশ
স্পোর্টস ডেস্ক
খেলা
১ ঘন্টা আগে
১৮ সেপ্টেম্বর (শুক্রবার), ২০২৬, ৭ঃ৪৩ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
