সামাজিক যোগাযোগমাধ্যমে অডিও ভাইরালের সূত্র ধরে প্রত্যাহার হওয়া ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে ডাকা হয়েছে। বৃহস্পতিবার রাতে তাকে ডিবিতে ডাকার বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপি সূত্র। ডিএমপি থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিই তাকে ডেকেছে। কমিটিতে ডিবির একজন আছেন। অন্য দুজন ডিএমপি সদরদপ্তরের। তাকে ভাইরাল হওয়া অডিওর বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
ওসি রাকিবুল হাসানকে ডিবিতে নেয়া হয়েছে
স্টাফ রিপোর্টার
অনলাইন
১ ঘন্টা আগে
১৮ সেপ্টেম্বর (শুক্রবার), ২০২৬, ৮ঃ৩৩ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
