নিম্ন আদালতের বিচারক পদে ব্যাপক রদবদল এনেছে সরকার। দেশের বিভিন্ন জেলা জজ আদালতের ৬০ জন বিচারককে বর্তমান কর্মস্থল থেকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার আইন মন্ত্রণালয় পাঁচটি পৃথক গেজেট বিজ্ঞপ্তি জারি করেছে। এতে জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজ এবং সিনিয়র সহকারী জজ পদমর্যাদার বিচারকদের বদলির আদেশ অন্তর্ভুক্ত রয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এই বদলি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এর আগে চলতি বছরের জুন মাসে, বিচার বিভাগে প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে সরকার জেলা ও দায়রা জজ পদমর্যাদার ২২ জন বিচারককে বদলি করেছিল। গত বছরের ২৫শে নভেম্বর, তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার বিচার বিভাগে বড় ধরনের রদবদল করেছিল; সেদিন একযোগে নিম্ন আদালতের মোট ৮২৬ জন বিচারককে পদোন্নতি, নতুন পদে নিয়োগ ও বদলি করা হয়েছিল।
আরও পড়ুন:
মালয়েশিয়ায় বাড়ছে বিদ্যুতের দাম
