নভেম্বরে ঢাকায় ব্লাইন্ড এশিয়া কাপ ক্রিকেট

নভেম্বরে ঢাকায় ব্লাইন্ড এশিয়া কাপ ক্রিকেট

ফন্ট সাইজ:

দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটারদের নিয়ে আগামী ১৪ থেকে ২০ই নভেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হবে ‘এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড ২০২৬’। বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের (বিবিসিসি) এই আয়োজনের টাইটেল স্পন্সর সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে টুর্নামেন্টের সূচি ঘোষণা করে বিবিসিসি। ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেট লিমিটেডের (ডব্লিউবিসি) অধিভুক্ত এই আয়োজনে অংশ নেবে পাঁচটি জাতীয় দল।

স্বাগতিক বাংলাদেশের সঙ্গে খেলবে আফগানিস্তান, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। সব ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার বসুন্ধরা স্পোর্টস সিটির ক্রিকেট গ্রাউন্ডে। বিবিসিসির আন্তর্জাতিক পরিচালক এবং ডব্লিউবিসির এশিয়া অঞ্চলের উন্নয়ন পরিচালক মঈন ইকবাল বলেন, ‘বাংলাদেশে সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল টি-টোয়েন্টি এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ ঘোষণা করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। বাংলাদেশ, আফগানিস্তান, ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কার অংশগ্রহণ এই আয়োজনটিকে একটি উত্তেজনাপূর্ণ আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট এবং এশিয়ায় দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটের উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে প্রতিষ্ঠিত করবে। আমরা সকল দলকে বাংলাদেশে উষ্ণ স্বাগত জানাই।’