শিক্ষা উপদেষ্টা

শিক্ষা আইন বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার

ফন্ট সাইজ:

অন্তর্বর্তী সরকার শিক্ষা আইন প্রণয়নে উদ্যোগ নিলেও তা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করবে না বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। দীর্ঘ দেড় বছর শিক্ষা আইন নিয়ে দৃশ্যমান অগ্রগতি না থাকলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র কয়েক দিন আগে শিক্ষা মন্ত্রণালয়ের হঠাৎ তৎপরতা দেখা যায়। এরই পরিপ্রেক্ষিতে এ কথা বলেন শিক্ষা উপদেষ্টা।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে গঠিত কনসালটেশন কমিটির চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে কনসালটেশন কমিটি শিক্ষার ছয়টি খাত সংস্কারে একগুচ্ছ সুপারিশ তুলে ধরে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল মাধ্যমিক শিক্ষার সামগ্রিক শাসন ও ব্যবস্থাপনায় স্থায়ী শিক্ষা কমিশন এবং মাধ্যমিক শিক্ষা টাস্কফোর্স গঠনের সুপারিশ।
ড. সি আর আবরার আরও বলেন, শিক্ষার সার্বিক উন্নয়নের লক্ষ্যে একটি আইন প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে। এরইমধ্যে খসড়াও প্রকাশ করা হয়েছে। কিন্তু আমরা হয়তো এটা বাস্তবায়ন করে যেতে পারবো না। তবে ভবিষ্যতে যারা দায়িত্বে আসবেন; নির্বাচিত সরকার এ উদ্যোগকে আরও বড় পরিসরে এগিয়ে নিয়ে যাবেন। তারাই এটিকে পূর্ণাঙ্গ রূপ দেবেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন