ড. মাহদী আমিনের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ

ড. মাহদী আমিনের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ

ফন্ট সাইজ:

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার আয়োজিত এ বৈঠকে দুই দেশের জনগণের দৃঢ় সম্পর্কের ওপর দাঁড়িয়ে থাকা ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ বন্ধনের বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরা হয়।

বৈঠকে দুই সার্বভৌম রাষ্ট্রের জনগণের পারস্পরিক কল্যাণ ও সমৃদ্ধির লক্ষ্যে দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করার ওপর জোর দেয়া হয়। বিশেষ করে শিক্ষা, প্রযুক্তি ও উদ্ভাবন খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো আলোচনায় বিশেষ গুরুত্ব পায়। উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে যৌথভাবে কাজ করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।