সুনামগঞ্জে বালিবাহী চলন্ত নৌকায় বজ্রপাত, যুবকের মৃত্যু

সুনামগঞ্জে বালিবাহী চলন্ত নৌকায় বজ্রপাত, যুবকের মৃত্যু

ফন্ট সাইজ:

সুনামগঞ্জের তাহিরপুরে বালিবাহী চলন্ত নৌকায় বজ্রপাতে মো. শিপু মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। নিহত শিপু মিয়া উপজেলার বালিজুরী ইউনিয়নের নয়াহাটি গ্রামের আতাবুর রহমানের বড় ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বৈরী আবহাওয়ার মধ্যে উপজেলার মাটিয়ান হাওরে বালিবাহী একটি নৌকা চলাচল করছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে নৌকায় থাকা শিপু মিয়া গুরুতর আহত হন।

পরে নৌকায় থাকা অন্যরা তাকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাহিরপুর থানার ওসি ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মাটিয়ান হাওরে বালিবাহী নৌকায় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।’