বাবা হারালেন কণ্ঠশিল্পী সালমা

বাবা হারালেন কণ্ঠশিল্পী সালমা

ফন্ট সাইজ:

বাবা হারালেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। তার বাবা ফজলুল হক মারা গেছেন। (ইন্না লিল্লাহি...রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বাবার মৃত্যুর খবর জানান শিল্পী। আবেগঘন ওই পোস্টে সালমা লেখেন, আমার আব্বা আর নেই। তবে মৃত্যুর কারণ, জানাজা ও দাফনের সময়-স্থান সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি।

২০০৬ সালে ‘ক্লোজআপ ওয়ান—তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয়ে সংগীতাঙ্গনে পরিচিতি পান সালমা। ফোকগান গেয়ে অল্প সময়েই শ্রোতাদের নজর কাড়েন তিনি। এরপর থেকে লোকসংগীতের পাশাপাশি বিভিন্ন ধরনের গানেও নিজের অবস্থান তৈরি করেছেন এই শিল্পী।