২২ মাসে ৩১৬৫টি মোবাইল ফোন উদ্ধার করেছে ১২-এপিবিএন

২২ মাসে ৩১৬৫টি মোবাইল ফোন উদ্ধার করেছে ১২-এপিবিএন

ফন্ট সাইজ:

২২ মাসে হারানো ৩ হাজার ১৬৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে পৌঁছে দেয়া হয়েছে বলে জানিয়েছেন ১২-এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. এনামুল কবির। বুধবার দুপুরে ১২-এপিবিএন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

অতিরিক্ত ডিআইজি এনামুল কবির বলেন, ১২-এপিবিএন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত হতে হারানো মোবাইল ফোন উদ্ধার করে। আমরা বিভিন্ন সোর্স থেকে হারানো মোবাইল ফোনের জিডি সংগ্রহ করে থাকি। আমরা ০১৩২০১৯৪০১৮ এনং ০১৩২০১৯৪০০৩ এই দুটি হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে বাংলাদেশের সকল থানায় জিডিকৃত হারানো মোবাইল ফোন সংক্রান্ত জিডি সংগ্রহ করে থাকে। পাশাপাশি আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পরিচিত জনসহ দেশের বিভিন্ন থানা থেকে হারানো মোবাইল ফোনের জিডি সংগ্রহ পূর্বক তথ্য প্রযুক্তির সহায়তায় মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট পৌঁছে দিচ্ছি।

তিনি বলেন, ১২-এপিবিএন বিগত ২২ মাসে প্রায় ১৪ হাজার ৩২২টি জিডি তদন্ত করে বিভিন্ন ব্র্যান্ডের ৩ হাজার ১৬৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট পৌঁছে দিয়েছে। ২১ মাস যাবৎ এপিবিএন এর সকল ব্যাটালিয়নের মধ্যে হারানো মোবাইল ফোন উদ্ধারে প্রথম স্থান অর্জন করেছে। গত আগস্ট মাসে ১৩২টি হারানো মোবাইল ফোন উদ্ধার করেছে।