স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের দুই কর্মকর্তার সই জাল করার অভিযোগে তাসলিমা পারভীন (৩৯) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে আগারগাঁওয়ের স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর থেকে তাকে আটক করে। পরে তার বিরুদ্ধে অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোফাজ্জল হোসেন বাদী হয়ে একটি মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
মামলার বরাতে শেরেবাংলা নগর থানার এসআই শরিফুল ইসলাম বলেন, চাকরির জন্য একটি দরখাস্ত নিয়ে অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর কাছে যান পারভীন। দরখাস্তে প্রতিমন্ত্রী শাহে আলমসহ কয়েকজনের সুপারিশ রয়েছে বলে তিনি প্রধান প্রকৌশলীকে জানান। পরে, প্রধান প্রকৌশলীর সন্দেহ হলে দরখাস্তের ছবি তুলে তিনি প্রতিমন্ত্রীর কাছে পাঠান এবং সুপারিশটি তার কিনা জানতে চান। তখন মন্ত্রী জানান, সুপারিশটি তার নয়। এরপর ওই দরখাস্তে আরও যাদের সুপারিশ রয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ করেও সত্যতা না পাওয়ার কথা বলেন প্রধান প্রকৌশলী।
তিনি বলেন, পরবর্তীতে সই জাল করার বিষয়টি ওই নারী প্রাথমিকভাবে স্বীকার করেছেন। ওই নারীকে আজ বুধবার আদালতে পাঠানোর কথা রয়েছে।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর সই জাল করার অভিযোগে নারী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
অনলাইন
২ ঘন্টা আগে
১৬ সেপ্টেম্বর (বুধবার), ২০২৬, ৩ঃ০৪ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
