আর্জেন্টিনার তিন প্রতিপক্ষ চূড়ান্ত

আর্জেন্টিনার তিন প্রতিপক্ষ চূড়ান্ত

ফন্ট সাইজ:

২০২৬ বিশ্বকাপের পর প্রথম ফিফা উইন্ডোতে ঘরের মাঠে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। দেশটির সংবাদমাধ্যম ওলের প্রতিবেদনে জানানো হয়েছে, ৩০শে সেপ্টেম্বর কর্ডোভায় বলিভিয়ার মুখোমুখি হবে বিশ্বকাপের রানার্সআপরা। এরপর ৩ ও ৬ই অক্টোবর বুয়েনস আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে যথাক্রমে বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে খেলবে তারা। আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন (এএফএ) আজ প্রতিপক্ষ, ম্যাচের তারিখ ও ভেন্যু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারে। তবে এর আগে ফিফার অনুমোদন প্রয়োজন। ম্যাচগুলো ‘ক্লাস এ’ আন্তর্জাতিক ম্যাচ হিসেবে স্বীকৃতি পাবে কি না, সে সিদ্ধান্তও ফিফার দেয়ার কথা। এই ম্যাচগুলোর কোনো একটিতে লিওনেল মেসিকে দেখা যাবে কিনা সেটি স্পষ্ট নয়। গত মাসের শেষদিকে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন আর্জেন্টাইন মহাতারকা।

ম্যাচগুলো ক্লাস এ স্বীকৃতি পেলে বিশ্বকাপ ফাইনালের পর সংঘর্ষের ঘটনায় নিষিদ্ধ লিয়ান্দ্রো পারেদেস, নাহুয়েল মোলিনা ও থিয়াগো আলমাদা এসব ম্যাচে নিজেদের নিষেধাজ্ঞা কাটাতে পারবেন। একই সঙ্গে ম্যাচগুলোর ফল ফিফা র?্যাঙ্কিংয়ে প্রভাব ফেলবে এবং খেলোয়াড়দের আন্তর্জাতিক পরিসংখ্যানেও যুক্ত হবে। বিশ্বকাপের দলে জায়গা না পাওয়া কয়েকজন তরুণ ফুটবলারকে এই ম্যাচগুলোতে সুযোগ দিতে পারে আর্জেন্টিনা। এজেইজা ক্যাম্পে ২২ বা ২৩শে সেপ্টেম্বর থেকে দলের অনুশীলন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।