রাজধানীর খিলগাঁওয়ে একটি দোকান থেকে ১০০ভরি স্বর্ণ এবং নগদ প্রায় দেড় লাখ টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে খিলগাঁওয়ের গোড়ান টেম্পু স্ট্যান্ড এলাকার ‘আশেকে রাসূল জুয়েলার্স’ নামের একটি দোকানে এ ঘটনা ঘটে।
খিলগাঁও থানার ওসি শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রাতের কোনো এক সময়ে দোকানের শাটার ভেঙে চুরির ঘটনা ঘটেছে। মালিকপক্ষ আমাদের প্রথমে বলেছে ১০০ ভরি স্বর্ণালঙ্কার, ১৫০ ভরি রূপার অলঙ্কার ও নগদ এক লাখ ৪০ হাজার টাকা চুরি হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আশপাশের সিসিটিভি ভিডিও সংগ্রহ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।’
আরও পড়ুন:
তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি
