শুরুর আগে শেষ বিশ্বনাথ ঘোষের মিশন

শুরুর আগে শেষ বিশ্বনাথ ঘোষের মিশন

ফন্ট সাইজ:

প্রায় ৪ যুগ আগে ফিফা আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ। আগামী ২৪শে সেপ্টেম্বর থেকে ৫ই অক্টোবর ইন্দোনেশিয়া ও হংকংয়ে হবে ১৯তম আসর। টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশ দল ইন্দোনেশিয়ায় যাবে ১৯শে সেপ্টেম্বর। এর আগেই দুঃসংবাদ পেলো লাল-সবুজ প্রতিনিধিরা। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় আসিয়ান কাপে ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষকে পাওয়া যাবে না।

আসিয়ান কাপের প্রাথমিক দলে জায়গা পাওয়ার পর কিংস অ্যারেনায় জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে যোগ দেন বিশ্বনাথ। সেখানে অনুশীলনের সময় চোট পান। সেই চোটের কারণে তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকবেন বিশ্বনাথ। ইতিমধ্যে জাতীয় দলের ক্যাম্প ছেড়েছেন তিনি। এর আগে ২০২৪ সালের ৩রা সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে হাঁটুতে চোট পান বিশ্বনাথ। সেই চোটে প্রায় দেড় বছর মাঠের বাইরে থাকতে হয় তাকে। গত মার্চে ভিয়েতনামের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলে ফেরেন ২৭ বছর বয়সী এই ডিফেন্ডার। এরপর সিঙ্গাপুর ও সান মারিনোর বিপক্ষেও খেলেন তিনি। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী নভেম্বরে দেশের মাটিতে অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপে আবারও জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে বসুন্ধরা কিংসের এই ডিফেন্ডারকে। ২০১৮ সালের ৪ঠা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে বিশ্বনাথ ঘোষের অভিষেক হয়। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ৪৭টি ম্যাচে মাঠে নেমেছেন। শুধু বিশ্বনাথই নন, জাতীয় দলের একাধিক ফুটবলার চোট নিয়ে চিন্তা আছে টিম ম্যানেজম্যান্টের। পায়ের পেশিতে টান পড়ায় গত কয়েক দিন অনুশীলন করতে পারেননি অধিনায়ক জামাল ভূঁইয়া। হালকা চোটের কারণে রিকভারি প্রক্রিয়ার মধ্যে আছেন অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ। উইঙ্গার ফয়সাল আহমেদ ফাহিমও চোটে ভুগছেন।