শিল্পকারখানায় আগামীকাল থেকে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে

প্রধানমন্ত্রীর আশ্বাস

শিল্পকারখানায় আগামীকাল থেকে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে

ফন্ট সাইজ:

শিল্পকারখানায় আগামীকাল থেকে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে বলে ব্যবসায়ী নেতাদের আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ব্যবসায়ী নেতারা।
এর আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক সভা হয়।
সভা শেষে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমইএ) ভাইস প্রেসিডেন্ট মো. আবুল কালাম বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন যে, আগামীকাল থেকেই মিল-কলকারখানায় বিদ্যুৎ ও গ্যাস সরবরাহে উন্নতি হবে। আমরা স্বাভাবিক উৎপাদনে ফিরে যেতে পারব।’
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো. ফজলুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন নতুন করে সংকট তৈরির হওয়ার আগে যে অবস্থা ছিল, আগামীকাল রাত থেকেই আমরা ওই অবস্থায় ফিরে যেতে পারব। এটি আজকের সভার সবচেয়ে বড় প্রাপ্তি এবং স্বস্তির খবর।’