ঢাকায় সফররত দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্র মন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল।
বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সংগঠনের নায়েবে আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি-এর নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান এমপি ও জামায়াত আমীরের পররাষ্ট্রবিষয়ক বিশেষ উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম এমপি।
পল কাপুরের সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক
স্টাফ রিপোর্টার
রাজনীতি
৪ মাস আগে
৫ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬, ১১ঃ৫৬ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

জনতা
৪ মাস আগেশিবির গায়েবানা জানাজা করেছে, জামায়াত মিছিল করেছে তার বিনিময়ে আমেরিকার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছে।