জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি নামাজ ও আইনজীবীর সঙ্গে আলাপের সুযোগ চাওয়ার পাশাপাশি পিছমোড়া করে হাতকড়া পরানো এবং ট্রাইব্যুনালের কম্পিউটারে ব্যবহৃত অপারেটিং সিস্টেম নিয়ে প্রশ্ন তোলেন। রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আসামিদের জন্য নির্ধারিত কাচের কাঠগড়ায় দাঁড়িয়ে ট্রাইব্যুনালের উদ্দেশে পলক প্রথম আর্জি হিসেবে জানান, তিনি নামাজ আদায় ও আইনজীবীদের সঙ্গে পরামর্শের জন্য দুই ঘণ্টা সময় চান।
এরপর আদালতে আনার প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে পলক বলেন, এদিন তাকে দুহাত পিছমোড়া করে হাতকড়া পরিয়ে আনা হয়েছে। তিনি এর কারণ জানতে চান। জবাবে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম বলেন, এটি হয়তো নিরাপত্তার স্বার্থে পুলিশ করেছে, এর সঠিক ব্যাখ্যা পুলিশই দিতে পারবে।
পরবর্তীতে ট্রাইব্যুনালের কম্পিউটার ব্যবস্থাপনার দিকে ইঙ্গিত করে সাবেক এই আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ট্রাইব্যুনালে ব্যবহৃত উইন্ডোজটি ঝুঁকিপূর্ণ এবং এটি একটি পাইরেটেড সফটওয়্যার। জবাবে প্রসিকিউটর তামিম জানান, বিষয়টি তারা খতিয়ে দেখতে আইটি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলবেন।
এদিকে শুনানিকালে ট্রাইব্যুনালে এই মামলার নবম সাক্ষীর জবানবন্দি গ্রহণ সম্পন্ন হয়। উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনায় দায়ের করা এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং জুনাইদ আহমেদ পলক আসামি। মামলার অপর আসামি সজীব ওয়াজেদ জয় বর্তমানে পলাতক রয়েছেন।
ট্রাইব্যুনালে দাঁড়িয়ে পলকের ৩ আর্জি
স্টাফ রিপোর্টার
অনলাইন
১ ঘন্টা আগে
১৩ সেপ্টেম্বর (রবিবার), ২০২৬, ১ঃ০৮ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
