টকশোতে অংশ নেয়া নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এসময় নেতাদেরকে পাল্টা জবাব দিতে পর্যাপ্ত তথ্য ও উপাত্ত নিয়ে টকশোতে যাওয়ার পরামর্শ দেন তিনি।
শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময়ে তিনি এ পরামর্শ দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রায় এক ঘণ্টাব্যাপী এই মতবিনিময়ে ১০০ জনের অধিক নেতৃবৃন্দ অংশ নেন। মতবিনিময়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
মালয়েশিয়ার রাজনীতিতে বাড়ছে চাঞ্চল্য: রাজকীয় ক্ষমা পেতে পারেন সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক
জানা গেছে, মতবিনিময়ে অংশ নেয়া নেতৃবৃন্দের বক্তব্য শুনেন প্রধানমন্ত্রী। এসময় সরকারপ্রধান তাদের বিভিন্ন পরামর্শ দেন। তিনি বলেন, টকশোতে সরকারের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা তথ্য উপস্থাপন করা হয়। এই মিথ্যার পাল্টা জবাব দিতে পর্যাপ্ত তথ্য ও উপাত্ত নিয়ে যাওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
