দীর্ঘদিন চলচ্চিত্রের বাইরে থাকা কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা আলমগীর আবার সিনেমায় ফেরার আগ্রহ দেখিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকার অনুষ্ঠানে তিনি জানান, নতুন কোনো প্রজেক্টে সুযোগ পেলে বিদ্যা সিনহা মিমকে নিজের নায়িকা হিসেবে দেখতে চান।
মিমের প্রশংসনীয় ব্যক্তিত্ব এবং দু’জনের উচ্চতার চমৎকার সামঞ্জস্যের কারণেই তাকে পছন্দ বলে জানান তিনি। ‘আমার জন্মভূমি’ দিয়ে ক্যারিয়ার শুরু করা এই অভিনেতা আশি ও নব্বইয়ের দশকে ছিলেন ঢালিউডের অন্যতম শীর্ষ তারকা।
আরও পড়ুন:
‘অপ্রত্যাশিত জায়গা থেকেই আসে বড় সমর্থন’
