বিপাশার সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা

বিপাশার সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা

ফন্ট সাইজ:

অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটলো বলিউড অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে। ভারতে খাদ্যের মান নিয়ে চলমান উদ্বেগের মধ্যেই নামি একটি ব্র্যান্ডের পুষ্টিজাত পণ্যে পোকা পাওয়ার অভিযোগ তুলেছেন এই অভিনেত্রী। বৃহস্পতিবার রাতে ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে নতুন খোলা প্যাকেটে অসংখ্য ছোট পোকা দেখিয়ে তীব্র ক্ষোভ জানান তিনি।

অভিযোগ করে ভোক্তাদের সুরক্ষা নিশ্চিত করতে মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ এডমিনিস্ট্রেশনের হস্তক্ষেপ দাবি করেছেন অভিনেত্রী। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কোম্পানির কোনো বক্তব্য মেলেনি।