সন্ত কবীর ও লালন ফকিরের দর্শন, ভাবধারা এবং সংগীতের নানা দিক তুলে ধরতে দেশের আট বিভাগে শুরু হয়েছে ‘কবীর-লালন ভাবসংগীত উৎসব’। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ‘বিশ্ব লালন সংঘ’ আয়োজিত এই উৎসব চলবে আগামী ৩০শে অক্টোবর পর্যন্ত। গতকাল ঢাকার উদ্বোধনী পর্বের পর পর্যায়ক্রমে বরিশাল, খুলনা, শেরপুর (ময়মনসিংহ বিভাগ), রাজশাহী, রংপুর ও চট্টগ্রামে উৎসবটি অনুষ্ঠিত হবে। আগামী ৩০শে অক্টোবর শ্রীমঙ্গলে (সিলেট বিভাগ) সমাপনী পর্বের মাধ্যমে এই উৎসবের পর্দা নামবে।
৮ বিভাগে ‘কবীর-লালন ভাবসংগীত উৎসব’
স্টাফ রিপোর্টার
১২ সেপ্টেম্বর (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
