ওটিটিতে জমকালো চরকি অ্যাওয়ার্ডস

ওটিটিতে জমকালো চরকি অ্যাওয়ার্ডস

ফন্ট সাইজ:

গুণী ও জনপ্রিয় অভিনয়শিল্পী-কলাকুশলীদের মিলনমেলায় অনুষ্ঠিত হয়েছিল ‘সেনসেশন চরকি কার্নিভাল পাওয়ার্ড বাই ইন্টারকন্টিনেন্টাল ঢাকা’। গত ৩রা জুলাই হওয়া আয়োজনে ছিল অভিনয়ের মাস্টার ক্লাস, প্যানেল ডিসকাশন এবং অ্যাওয়ার্ড অনুষ্ঠান। এবার সেই জমকালো অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি দর্শকদের জন্য উন্মুক্ত হলো। গতকাল রাত ৮টায় দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফরম চরকিতে প্রকাশ পেয়েছে আয়োজনটি। তারকাদের রেড কার্পেট, ফ্যাশন, সাক্ষাৎকার, মিলনমেলার বিশেষ মুহূর্ত এবং অ্যাওয়ার্ড জয়ের আনন্দ-প্রতিক্রিয়া থাকবে কন্টেন্টে।