নিজ আসনে ধর্মীয় উপাসনালয়ে অনুদান হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী

নিজ আসনে ধর্মীয় উপাসনালয়ে অনুদান হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী

ফন্ট সাইজ:

রাজধানীর ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে উপাসনালয়ে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মসজিদ, মাদ্রাসার পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরেও এ অনুদান দেয়া হয়। শুক্রবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকা-১৭ আসনের অন্তর্গত সংশ্লিষ্ট মসজিদ ও মন্দির কর্তৃপক্ষের হাতে তিনি অনুদানের চেক তুলে দেন বলে জানিয়েছেন তার উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ।

উপ প্রেস সচিব জানান, এসময় ঢাকা-১৭ আসন এলাকার ২৮টি মসজিদে ২ লাখ ৪৭ হাজার টাকা করে অনুদানের চেক দেয়া হয়। পাশাপাশি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১০টি মন্দিরকে ৩ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা আর্থিক অনুদান দেয়া হয়।
ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে সহযোগিতা এবং শারদীয় দুর্গাপূজার আয়োজন নির্বিঘ্ন করতে এ আর্থিক সহায়তা দেয়া হয় বলেও জানান উপ প্রেস সচিব।