রাজধানীর খিলগাঁওয়ের জিরানী খাল হতে উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্তসহ হত্যাকাণ্ডের রহস্য উৎঘাটন করেছে খিলগাঁও থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম- মো. আব্দুল্লাহ (৩৩)। গত বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০টায় খিলগাঁও থানার ত্রিমোহনী ব্রিজের নিচে জিরানী খালের পানিতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত পুরুষের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে নিহতের নাম-পরিচয় শনাক্ত করা হয়। নিহত ব্যক্তির নাম মো. জজ মিয়া (৪৪)। গত ৮ সেপ্টেম্বর মেরুল বাড্ডা এলাকার একটি গ্যারেজে হত্যার শিকার হন তিনি। সেখান থেকে লাশ নিয়ে এসে জিরানী খালে ফেলা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে গত ১০ সেপ্টেম্বর বাড্ডা থানা এলাকা হতে আব্দুল্লাহকে গ্রেপ্তার করে খিলগাঁও থানা পুলিশ।
খিলগাঁওয়ের খালে যুবকের মরদেহ, গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার
অনলাইন
১ ঘন্টা আগে
১১ সেপ্টেম্বর (শুক্রবার), ২০২৬, ২ঃ১৭ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
