তৃতীয় অধিবেশনে ৬ বিল পাস, প্রশ্নের জবাব ১,৬৯৩

ফন্ট সাইজ:

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে নয়টি বৈঠকে ছয়টি বিল পাস হয়েছে। তবে প্রধানমন্ত্রীর কাছে সদস্যদের পাঠানো প্রশ্নের তুলনায় উত্তর দেয়ার সংখ্যা ছিল খুবই কম। এ অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য ১৪৪টি প্রশ্নের নোটিশ দেয়া হলেও উত্তর দেয়া হয়েছে মাত্র ১৫টির। অন্যদিকে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তরদানের জন্য দেয়া ২ হাজার ৬৭৬টি প্রশ্নের মধ্যে ১ হাজার ৬৭৮টির উত্তর দেয়া হয়েছে। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর ও মন্ত্রীদের কাছে পাঠানো ২ হাজার ৮২০টি প্রশ্নের মধ্যে ১ হাজার ৬৯৩টির উত্তর পাওয়া গেছে।

বৃহস্পতিবার তৃতীয় অধিবেশন সমাপ্তির সময় সংসদের কার্যক্রমের উপর দেয়া বক্তব্যে এসব তথ্য তুলে ধরেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। গত ২৭শে আগস্ট শুরু হওয়া এ অধিবেশনে মোট নয়টি বৈঠক অনুষ্ঠিত হয়। অধিবেশনে ছয়টি বিল উত্থাপিত এবং ছয়টি বিল পাস হয়েছে।