রাজধানীর যাত্রাবাড়ি থানার কাজলা আবাসিক এলাকা থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোরে সুপারশপ স্বপ্নর সামনে থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত যুবকের নাম রাব্বী।
যাত্রাবাড়ী থানার এসআই অতনু দে গণমাধ্যমকে বলেন, ভোরে খবর পেয়ে আমরা এখানে আসি। মোবাইল নিয়ে ঝামেলার জেরে এ খুন বলে তার পরিবার জানিয়েছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে সিআইডির ক্রাইমসিন।
রাব্বির ভাগ্নি সুবর্ণা বলেন, সকাল সাড়ে ৭টার দিকে পরিচিত একজন বাসায় গিয়ে খবর দেয়। আমরা এসে মামার লাশ দেখতে পাই।
রাব্বী যাত্রাবাড়ীতে বাবার সঙ্গে নিজেদের মাছের আড়তে কাজ করতেন বলে জানান সুবর্ণা।
নিহতের আরেক ভাগ্নি সূচনা জানান, শনিরআখড়ার গোবিন্দপপুর এলাকায় তিন মাসের বাচ্চা ও স্ত্রীকে নিয়ে থাকতেন রাব্বী।
