কারিনার অভিযোগ

কারিনার অভিযোগ

ফন্ট সাইজ:

বলিউডের তথাকথিত গড্ডলিকা প্রবাহে গা ভাসানোর মানসিকতা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী কারিনা কাপুর খান। তার মতে, কোনো নির্দিষ্ট একটি ধরনের ছবি সফল হলে সেই একই ধাঁচ অনুসরণ করতে শুরু করেন বহু নির্মাতা। নতুন কিছু তৈরি করার বদলে সব ছবির এক ‘ফর্মুলা’ নকল করার এ প্রবণতাই বলিউডের অন্যতম সমস্যা বলে মনে করেন তিনি। অভিনেত্রীর মতে, এখনকার দর্শক অনেক বেশি সচেতন এবং তারা বেছে ছবি দেখেন। তাই পরিচিত ঘরানা বা অনুমানযোগ্য গল্পের বাইরে নতুন কিছু দেখতে চান তারা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা কথা বলেছেন নির্মাতা ও দর্শকের বদলে যাওয়া সম্পর্ক নিয়ে। শিগগিরই মেঘনা গুলজারের তদন্তমূলক ছবি ‘দায়রা’-এ দেখা যাবে তাকে। অভিযোগ করে কারিনা বলেন, কোনো ছবি সফল হওয়ার পর সেই ছবির সাফল্যের আসল কারণ বোঝার চেষ্টা না করে একই ধরনের ছবি তৈরি করতে শুরু করে দেয় ইন্ডাস্ট্রি। উদাহরণ হিসেবে সন্দীপ রেড্ডি ভাঙ্গা ও রণবীর কাপুরের ‘এনিম্যাল’র কথা তুলে ধরেন নায়িকা।

তার বক্তব্য— ছবিটি
ফল হওয়ার পর থেকেই হিংসাত্মক গল্প নিয়ে ছবি তৈরির প্রবণতা বেড়ে গেছে। কারিনা বলেন, আমাদের দর্শক অনেক বেশি বুদ্ধিমান, যা আমরা ধারণাও করতে পারি না হয়তো। তারা ঠিক বুঝতে পারেন যে, কোন ছবি ভালো এবং কোন ছবি তারা দেখতে চান। এখন আর শুধু তরুণ-তরুণীর প্রেমের গল্পে তারা আটকে নেই। এই সব বিষয় এখন খুব পুরনো হয়ে গেছে। কিন্তু এখন হিংসার ছবি চলছে, ‘এনিম্যাল’ হিট করেছে। চলো সবাই হিংসার ছবি বানাই’— এই মানসিকতা ইন্ডাস্ট্রির। আমরা আসলে গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ে চলি, আর কী বলবো!