১৮ বছর পর পরিচালনায় রুবেল

১৮ বছর পর পরিচালনায় রুবেল

ফন্ট সাইজ:

‘মায়ের জন্য যুদ্ধ’ কিংবা ‘বিচ্ছু বাহিনী’র মতো জনপ্রিয় ১৬টি সিনেমার পরিচালক ও অ্যাকশন সুপারস্টার রুবেল আবারো ক্যামেরার পেছনে ফিরছেন। দীর্ঘ ১৮ বছরের দীর্ঘ বিরতি ভেঙে ‘ছায়া: দ্য শ্যাডো’ সিনেমা দিয়ে পরিচালনায় ফিরছেন তিনি। আর এ সিনেমার মাধ্যমে বড় পর্দায় নিয়ে আসছেন এক নতুন ‘সুপার হিউম্যান’ চরিত্র। ২০০৮ সালে সর্বশেষ ‘রক্ত পিপাসা’ নির্মাণের পর দীর্ঘ বিরতি শেষে রুবেলের এই ১৭তম সিনেমা নিয়ে চলচ্চিত্রপাড়ায় বেশ চর্চা শুরু হয়েছে। এক সমসাময়িক ভাইরাসকেন্দ্রিক গল্পের এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক জয় চৌধুরী।

তার বিপরীতে কলকাতার শ্রাবন্তী বা মিমি চক্রবর্তীর মধ্যে কাউকে দেখা যেতে পারে। অ্যাকশনধর্মী সিনেমা বানিয়ে দর্শকদের মন জয় করা রুবেলের এই নতুন প্রজেক্টের শুটিং শুরু হবে আগামী ২০শে অক্টোবর বাংলাদেশে। এরপর নভেম্বরে দেশের বাইরে টানা শুটিং এবং আন্তর্জাতিক মানের পোস্ট-প্রোডাকশনের পরিকল্পনা রয়েছে। রুবেল বলেন, আশা করছি খুব ভালো একটি কাজ হতে চলেছে। সবাই আমার জন্য দোয়া করবেন।