গান্ধীর চরিত্রে অভিনয় করছেন মনোজ বাজপেয়ী

গান্ধীর চরিত্রে অভিনয় করছেন মনোজ বাজপেয়ী

ফন্ট সাইজ:

মহাত্মা গান্ধীর স্বাধীনতা সংগ্রামের অজানা ২১ দিনের প্রেক্ষাপটে সিনেমা নির্মাণ করছেন সুধীর মিশ্র। এতে গান্ধীর চরিত্রে অভিনয় করছেন মনোজ বাজপেয়ী। সিনেমাটির নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হলেও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মনোজের গান্ধী রূপে নতুন লুক প্রকাশিত হতেই ব্যাপক প্রশংসিত হয়েছে। অনুভব সিনহা ও নরেন্দ্র হিরাওয়াত প্রযোজিত এ সিনেমায় অভিনয় করছেন সৌরভ শুক্লাও।