ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা ইয়ামিন হক ববি। বিরতির পর ‘বেঈমান’ শিরোনামে সিনেমা নিয়ে হাজির হচ্ছেন তিনি। এরইমধ্যে যুক্তরাজ্যের লন্ডনে সিনেমাটির শুটিং শেষ হয়েছে। এখন মুক্তির অপেক্ষা। তবে সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী এই নায়িকা। প্রত্যাশার কথা জানিয়ে ইয়ামিন হক ববি বলেন, ‘বেঈমান’ নিয়ে আমি আশাবাদী। সিনেমাটির গল্প ও চরিত্র বেশ ভালো লেগেছে। লন্ডনে শুটিংয়ের সময় পুরো টিম অনেক আন্তরিকতা নিয়ে কাজটি করেছে। এখন সিনেমাটি নিয়ে দর্শকের সামনে আসার অপেক্ষায় আছি।
‘বেঈমান’ নিয়ে আশাবাদী ববি
স্টাফ রিপোর্টার
১১ সেপ্টেম্বর (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
