বলিউডের কণ্ঠশিল্পী অন্বেষা দত্তগুপ্ত নতুন একটি মৌলিক বাংলা গানে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের শিল্পী মাসুম বিল্লাহ’র সঙ্গে। ‘যদি তুমি চাও’ শিরোনামের গানটির কথা ও সুর করেছেন মাসুম বিল্লাহ। সংগীত পরিচালনা করেছেন বাংলাদেশি সংগীত পরিচালক সন্দীপ কুমার দেব। সম্প্রতি ভারতের মুম্বইয়ের একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং ও সংগীতায়োজনের কাজ শেষ হয়েছে। মাসুম বিল্লাহ জানান, গানটি শিগগিরই একটি প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে আন্তর্জাতিক ডিজিটাল প্ল্যাটফরম ও ইউটিউবে প্রকাশ করা হবে।
বলিউডের অন্বেষার সঙ্গে মাসুম-সন্দীপ
স্টাফ রিপোর্টার
১১ সেপ্টেম্বর (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
