দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন।
বৃহস্পতিবার এক প্রতিবেদনে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, মৃত ৬ জনের মধ্যে খুলনা বিভাগে ২ জন, রাজশাহী বিভাগে একজন, ঢাকা বিভাগে একজন, চট্টগ্রাম বিভাগে একজন, বরিশাল বিভাগে একজন ঢ মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ১৩৯ জন মারা গেছেন। আর হাসপাতালে ভর্তি হয়েছে ৪৮ হাজার ৪৩০ জন।
