গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

ফন্ট সাইজ:

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি ৯৪ লাখ টাকা আয়কর পরিশোধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মুহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষে দেয়া কর দাবির বৈধতা নিশ্চিত করে এ রায় ঘোষণা করেন।

এর আগে গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে এনবিআরের এই কর দাবি চ্যালেঞ্জ করে হাইকোর্টে পৃথক একাধিক রিট আবেদন দায়ের করা হয়েছিল।

আদালতের এই আদেশের ফলে গ্রামীণ কল্যাণকে নির্ধারিত ৬৬৬ কোটি টাকা বকেয়া কর এনবিআর-কে পরিশোধ করতে হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।