রাজধানীর মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ১২ মিনিটে মহাখালীতে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর পেছনে একটি পুরোনো ভবনে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। বেলা ১২টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, মহাখালীর ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে আমাদের ৩টি ইউনিট কাজ করে। আগুন ১২টা ৪০ মিনিটে নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন:
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের কোনো সংবাদও পাওয়া যায়নি।
