রাজধানীর ধানমন্ডিতে এপেক্সের বাণিজ্যিক ভবনের ৩ তলার শো-রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিটের চেষ্টায় দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা আবু তালহা বিন জসিম বলেন, সংস্থার ছয়টি ইউনিটের চেষ্টায় দুপুর ১২টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন:
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর
এর আগে সকাল ১০টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেন।
