খুলনা নগরীর নিরালা এলাকায় তালুকদার কমিউনিটি সেন্টারের সামনে মুত্তাকীন নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে তালুকদার কমিউনিটি সেন্টারের সামনে মুস্তাকিনকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে। গুরুতর জখম অবস্থায় তিনি রাস্তায় লুটিয়ে পড়লে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শেষে তাকে মৃত ঘোষণা করেন।
তবে ঠিক কী কারণে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
খবর পেয়ে খুলনা থানা পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে ইতিমধ্যে জোর তদন্ত শুরু করেছে পুলিশ।
সোনাডাঙ্গা থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, তালুকদার কমিউনিটি সেন্টারের কাছে দাঁড়িয়ে মোবাইল ব্যবহার করছিল মোস্তাকিন। দুর্বৃত্তরা তার পিঠে এবং কোমরে ছুরি দিয়ে আঘাত করে। ছুরিকাঘাতে তার মৃত্যু হয়।
খুলনায় প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা
স্টাফ রিপোর্টার, খুলনা থেকে
অনলাইন
২ ঘন্টা আগে
৯ সেপ্টেম্বর (বুধবার), ২০২৬, ১১ঃ৪২ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
