হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ২ সেনাসদস্য নিহত, আহত ১

হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ২ সেনাসদস্য নিহত, আহত ১

ফন্ট সাইজ:

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং রেঞ্জে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় ২ সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন কর্মকর্তা। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইএসপিআর।

এতে বলা হয়, আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।