দেশের বাজারে আবারও সোনার দাম কমেছে। ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ১ হাজার ১০৮ টাকা কমেছে। বুধবার সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে।
দাম কমার পর ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকায়। ২১ ক্যারেটের সোনার দাম হয়েছে ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা। আর ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা; সনাতন পদ্ধতির সোনার দাম প্রতিভরি ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা।
দাম কমানোর আগে ২২ ক্যারেটের প্রতিভরি সোনার দাম ছিল ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা। ২১ ক্যারেটের ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা। ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা।
