আপিল বিভাগে নিয়মিত বিচারকাজ শুরু

আপিল বিভাগে নিয়মিত বিচারকাজ শুরু

ফন্ট সাইজ:

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে বিচারকাজ শুরু হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৯টায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হয়।

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চের অন্য সদস্যরা হলেন—বিচারপতি এস এম এমদাদুল হক, বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মো. হাবিবুল গণি।

এর আগে মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতির মধ্যে শুনানিকে কেন্দ্র করে বিশেষ পরিস্থিতির সৃষ্টি হয়। এর একপর্যায়ে আপিল বিভাগের বিচারকাজ মুলতবি করে এজলাস ত্যাগ করেন বিচারপতিরা।