ফিফা আসিয়ান কাপ সামনে রেখে বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কয়েকদিনের ফিটনেস ট্রেনিংয়ের পর গতকাল একটি প্রস্তুতি ম্যাচও খেলেছেন জামাল ভূঁইয়া-রাকিব হোসেনরা। বসুন্ধরা কিংস অ্যারেনায় সিটি ক্লাবের বিপক্ষে খেলা এই প্রস্তুতি ম্যাচে শেখ মোরসালিন ও শাহরিয়ার ইমনের গোলে জিতেছে থমাস ডুলির দল। প্রথমে মোরসালিনের গোলে এগিয়ে যাওয়ার পর
মোহামেডানের উইঙ্গার ইমন ব্যবধান দ্বিগণ করেন।
ম্যাচটি জাতীয় দলের জন্য আসিয়ান কাপের প্রস্তুতিস্বরূপ। সিটি ক্লাবের জন্য আসন্ন ২০২৬-২৭ মৌসুমের আগে গা গরমের ম্যাচ। এবার বাংলাদেশ ফুটবল লীগে উন্নীত হয়েছে মিরপুরের ক্লাবটি। এদিকে, গোলকিপিং কোচ ক্রিশ্চিয়ান বারবুকাস গতকাল দলের সঙ্গে যোগ দিয়েছেন। এ বছরের আগস্টে জার্মান এই কোচকে নিয়োগ দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এর আগে জার্মান বুন্দেসলিগার ক্লাব এফসি অগসবুর্গ এবং কাজাখস্তান জাতীয় দলের দায়িত্ব সামলেছেন বারবুকাস।
