ভোটার এলাকা স্থানান্তর করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকা-৮ আসন

ভোটার এলাকা স্থানান্তর করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ফন্ট সাইজ:

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ঢাকা-৮ সংসদীয় আসনে ভোটার এলাকা স্থানান্তর করলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

পূর্বে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উত্তরা এলাকার নিবন্ধিত ভোটার থাকলেও সম্প্রতি তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ঢাকা-৮ সংসদীয় আসনে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত ফরম-১৩ এর মাধ্যমে আবেদন করেছিলেন। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও দাপ্তরিক নথি পরীক্ষা শেষে আবেদনটি অনুমোদন করেছে এবং তার ভোটার স্থানান্তরের অনুমোদন দিয়েছে ইসি।